নিউজ ডেস্কঃ
মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কুমিল্লার মুরাদনগরের উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আকবপুর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামে ।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, ওই পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ নিয়ে এলাকাবাসীর সঙ্গে তাদের বিরোধ ছিল। বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের মধ্যে নতুন করে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে উত্তেজিত লোকজন গণপিটুনি ও কুপিয়ে তাদের হত্যা করে।
নিহতরা হচ্ছেন- রোকসানা আক্তার রুবি, তার ছেলে রাসেল মিয়া ও মেয়ে জোনাকি।
বিষয়টি নিশ্চিত করে বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন,, ‘গ্রামবাসীরা অভিযোগ করেছেন, নিহতরা দীর্ঘদিন ধরে মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত। আমরা ঘটনা তদন্ত করছি।