“খেলাধুলাই পারে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং একটি মেধাভিত্তিক, স্বাস্থ্যবান প্রজন্ম গড়ে তুলতে,” এই লক্ষ্যে ডুমুরিয়া উপজেলার ১৪ নম্বর মাগুরখালী ইউনিয়নের কে. এম. মাগুরখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো শহীদ জিয়া স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ। খুলনা-৫ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও খুলনা জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই খেলার মূল লক্ষ্য ছিল যুবসমাজকে খেলার মাঠে ফিরিয়ে আনা ও মাদক থেকে দূরে রাখা। উক্ত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করে ইবাদুল হক রুবায়েদ ফুটবল একাদশ ও মাগুরখালী ফুটবল একাদশ। জমজমাট এই খেলায় রুবায়েদ একাদশ ০৫-০৪ গোলে জয় লাভ করে। পুরো ম্যাচ জুড়ে দর্শকদের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। খেলায় উপস্থিত ছিলেন: খুলনা জেলা বিএনপির সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ সরোয়ার হোসেন, খুলনা জেলা বিএনপির সদস্য ও সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, শেখ হাফিজুর রহমান, মশিউর রহমান লিটন, আমিনুর রহমান, হিমায়েত রশিদ খান, অনুকুল চন্দ্র মন্ডল, আহ্বায়ক, ডুমুরিয়া উপজেলা যুবদল মঞ্জুর রশিদ, সভাপতি, ডুমুরিয়া উপজেলা কৃষকদল আহ্বায়ক মাস্টার আইয়ুব আহমেদ, শফিকুল, অনকুল মেম্বার, নিতাই সানা, মাহবুর সরদার, মিঠু শেখ, জামাল শেখ, অনাদি মন্ডল উপজেলা যুবদল নেতা সবুর, বিল্লাল, জাকির ছাত্রদল নেতা ফয়সাল চৌধুরী, খালিদ ওয়ালিদ, আতাউর রহমান, তৌহিদুর রহমান, মাহফুজুর রহমান এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী জনগণ এবং শত শত দর্শক।
ফুটবল ম্যাচ শেষে ইবাদুল হক রুবায়েদ বলেন, “যুবসমাজকে যদি আমরা খেলার মাঠে রাখতে পারি, তাহলে তাদের বিপথগামী হওয়ার সম্ভাবনা অনেকাংশে হ্রাস পাবে। এই ধরণের আয়োজন ডুমুরিয়া- ফুলতলার প্রতিটি ইউনিয়নে নিয়মিত করা হবে।” এমন আয়োজনে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রশংসা লক্ষ্য করা গেছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, এ ধরনের উদ্যোগে তরুণরা মাদক থেকে সরে এসে খেলাধুলা ও পড়াশোনায় আরও বেশি মনোযোগী হবে। খবরঃ বিজ্ঞপ্তির