নিউজ ডেস্কঃ
সচিবালয়ে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আন্দোলনকারী কর্মচারীরা আবারও বিক্ষোভ করেছেন ।
আজ বুধবার কর্মচারীরা বিক্ষোভকালে জানিয়েছেন, তাঁরা এখন কঠোর কর্মসূচিতে যাওয়ার পরিকল্পনা করছেন।
সকালে সচিবালয়ের ভেতরে ছয় নম্বর ভবনের নিচে কর্মচারীরা মিছিলসহ অবস্থান নেন। তাঁরা ‘অধ্যাদেশ বাতিল কর’, ‘কর্মচারী বাঁচাও’সহ বিভিন্ন স্লোগান দেন। পরে একটি প্রতিনিধিদল সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদের কাছে স্মারকলিপি প্রদান করে।
চট্টগ্রাম বিমানবন্দরে দুজনের ব্যাগে মিলল সিগারেট-মুঠোফোন-প্রসাধনী
আন্দোলনকারী কর্মচারীরা বলেন, ‘‘আমরা সরকারের বিরুদ্ধে নয়, তবে আমাদের চাকরি ও অধিকার রক্ষার স্বার্থে লড়াই করছি। এখন আর শুধু স্মারকলিপি নয়, প্রয়োজনে সচিবালয়ের ভেতরেই অনশন বা কর্মবিরতির মতো কঠোর কর্মসূচিতে যেতে হবে।’’
এর আগেও তাঁরা অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন। তবে এখনও তাঁদের দাবি পূরণ হয়নি বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।