পর্যালোচনা –
।। বাইডেন প্রশাসনের সময়ে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট ক্ষমতার (‘আওয়ামীলীগ সরকার’) পরিবর্তনে জড়িত ছিল?- ফেব্রুয়ারি ২০২৫ এ সংবাদ সম্মেলনে ট্রাম্পকে এক সাংবাদিকের প্রশ্ন।।
বিস্তারিত-
২০২৫ ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে ট্রাম্প -মোদীর বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে “বাইডেন প্রশাসনের সময়ে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট ক্ষমতার পরিবর্তনে জড়িত ছিল”- বলে ভারতীয় এক সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করেন।
(Deep state) ?
“ডিপ স্টেট” (Deep state) শব্দটি দিয়ে সাধারণত রাষ্ট্রের ভেতরে একটি গোপন ও অনানুষ্ঠানিক ক্ষমতা কাঠামোকে বোঝানো হয়, যা নির্বাচিত সরকার বা রাজনৈতিক নেতৃত্বের বাইরে থেকে রাষ্ট্রের নীতি ও কার্যক্রমকে প্রভাবিত করে। এটি একটি ষড়যন্ত্র তত্ত্ব হিসাবেও পরিচিত, যা এই ধারণা দেয় যে, কিছু শক্তিশালী ব্যক্তি বা সংস্থা পর্দার আড়ালে থেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে।
“ডিপ স্টেট” ধারণার মূল ধারণা হল:
রাষ্ট্রের নির্বাচিত সরকার বা রাজনৈতিক নেতৃত্ব থেকে স্বাধীনভাবে কিছু ক্ষমতা কাঠামো কাজ করে।
এই ক্ষমতা কাঠামো রাষ্ট্রের নীতি ও কার্যক্রমকে প্রভাবিত করে।
এরা নিজেদের এজেন্ডা ও লক্ষ্য হাসিলের জন্য কাজ করে।
এই ধারণাটি প্রায়শই ষড়যন্ত্র তত্ত্বের সাথে যুক্ত থাকে।
উদাহরণস্বরূপ, কেউ কেউ দাবি করেন যে, সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা, বা আমলাতন্ত্রের মতো কিছু সরকারি সংস্থা বা গোষ্ঠী, নির্বাচিত সরকারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নিজেদের ক্ষমতা ধরে রাখতে বা বাড়াতে কাজ করে।
সুতরাং, “ডিপ স্টেট” হল একটি বিতর্কিত ধারণা যা রাষ্ট্রের অভ্যন্তরে একটি গোপন ও অনানুষ্ঠানিক ক্ষমতা কাঠামোকে নির্দেশ করে এবং এর কার্যকলাপগুলি প্রায়শই নির্বাচিত সরকারের নিয়ন্ত্রণ বা জ্ঞানের বাইরে থাকে।
২০২৪ সালে ৫ ই আগস্টে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে “ডিপ স্টেট” এর ভূমিকা সম্বলিত বাস্তবতাঃ
বিবিসি বাংলাইয় প্রকাশিত রিপোর্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বাংলাদেশে পালাবদলে যুক্তরাষ্ট্রের ‘ডিপ স্টেটের’ ভূমিকা নিয়ে বলেন -” “এতে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই।”
ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ( বিবিসি বাংলা,১৪ ফেব্রুয়ারি ২০২৫ )ভারতীয় এক সাংবাদিক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে প্রশ্ন রেখে বলেন, “আপনি বাংলাদেশ বিষয়ে কী বলতে চান? কেননা আমরা দেখেছি এবং এটা স্পষ্ট যে, বাইডেন প্রশাসনের সময়ে [তৎকালীন বাংলাদেশের সরকার] যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট ক্ষমতার পরিবর্তনে জড়িত ছিল; এরপর জুনিয়র সরোসের ((মার্কিন বিনিয়োগকারী এবং বিশ্বের বিভিন্ন স্থানে রাজনৈতিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে) সঙ্গে বৈঠক করেছেন মুহাম্মদ ইউনূস।