আজ ১৮ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ
চুয়াডাঙ্গা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ে জেলা সমাবেশ ১৮ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মোঃ নূরূল হাসান ফরিদী, বিএএম।
প্রধান অতিথির বক্তব্যে উপমহাপরিচালক বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্যরা বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ভূমিকা রেখে চলেছে। গত ০৫ আগস্টের প্রেক্ষিতে দেশের ক্লান্তিলগ্নে বিভিন্ন থানা ও সরকারি প্রতিষ্ঠান সমূহে সার্বিক নিরাপত্তায় ব্যাটালিয়ন আনসার , অঙ্গীভূত আনসার ও ভাতাভোক্ত সদস্যগণ নিররস ভাবে কাজ করেছেন এবং মহাপরিচালক মহোদয়ের দিক নির্দেশনায় দেশের অরাজকতা রোধে ও সংস্কারে আমরা তৃনমূল পর্যায় হতে কাজ করে যাচ্ছি একটি সুন্দর দেশ গড়ার লক্ষ্যে । দেশের উন্নয়নের জন্য জাতীয় যে সকল সংস্কার কাজ হচ্ছে আমাদের মহাপরিচালক মহোদয় আমাদের বাহিনীকে নতুন করে সংস্কার এর মধ্যে দিয়ে জাতীর সামনে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সে সংস্কার কার্যক্রম মহাপরিচালক মহোদয় কর্তৃক গৃহিত হয় তাহলে আমরা আগামী দিনে দেশের উন্নয়ন কাজে বিশেষ ভূমিকা রাখতে পারবো বলে আমি বিশ্বাস করি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট চুয়াডাঙ্গা ফারুক ইসলাম।
অনুণ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার চুয়াডাঙ্গা খন্দকার গোলাম মাওলা, বিপিএম (সেবা) উপপরিচালক স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত) জেলা প্রশাসক চুয়াডাঙ্গা শারমিন আক্তার, ও উপপরিচালক এনএসআই চুয়াডাঙ্গা, শামসুল হক।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশংসনীয় কাজের জন্য আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বাইসাইকেলসহ বিভিন্ন পুরুস্কার প্রদান করেন।খবরঃ বিজ্ঞপ্তির