দেশে গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে ৫২৯ ও ১০ দিনে ৫২৬৯ জন গ্রেপ্তার 

নিউজ দেস্কঃ

দেশে গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে নতুন করে সারা দেশে ৫২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত শনিবার রাত থেকে আজ বিকেল পর্যন্ত ১০ দিনে সারা দেশে এই অভিযানে মোট ৫ হাজার ২৬৯ জনকে গ্রেপ্তার করা হলো।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, অপারেশন ডেভিল হান্টে আসামি গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র উদ্ধার করা হচ্ছে। অনলাইন।