খুলনা সিটি মেয়রের নগরীর বিভিন্ন ওয়ার্ডের স্বল্প আয়ের মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

 

খুলনা সিটি কর্পোরেশনের প থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ডের স্বল্প আয়ের মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। বুধবার সকাল থেকে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর ২৩ নং ওয়ার্ড কার্যালয়ে ঈদবস্ত্র ও সেমাই চিনি বিতরণ কার্যক্রম শুরু করেন।

পরে তিনি নগরীর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৪ নং ওয়ার্ড এলাকায় ঈদবস্ত্র বিতরণ ও শিশুদের পুষ্টি সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করেন।

কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না, সুলতান মাহমুদ পিন্টু, মোঃ ডালিম হাওলাদার, এম ডি মাহফুজুর রহমান লিটন, কাজী তালাত হোসেন কাউট, বীর মুক্তিযোদ্ধা মুন্সী আব্দুল ওয়াদুদ, মোঃ মনিরুজ্জামান, শেখ মোসারাফ হোসেন, সংরতি আসনের কাউন্সিলর পারভীন আক্তারসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

বিকেলে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর কাশীপুরস্থ ফুটবল মাঠে ও সবুরণনেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ করেন। এ সময় স্থানীয় কাউন্সিলর ফকির মো: সাইফুল ইসলামসহ নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।খবরঃ বিজ্ঞপ্তির