প্রবীণ সাংবাদিক অরুণ সাহা’র মৃত্যুতে খুলনা সিটি মেয়রের গভীর শোক প্রকাশ

খুলনার স্থানীয় পত্রিকা দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক প্রবীণ
সাংবাদিক অরুণ সাহা’র মৃত্যুতে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র
তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় সিটি
মেয়র স্বর্গীয় অরুণ সাহার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং
শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
অপর এক বার্তায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বৃহত্তর খুলনা উন্নয়ন
সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ্জামান-এর মাতা জরিনা
খাতুন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সিটি মেয়র মরহুমার রূহের
মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি
সমবেদনা জানান। খবরঃ বিজ্ঞপ্তির