খুলনা বিভাগীয় স্টেডিয়ামের দ্রুত সংস্কার ও পুনরায় আন্তর্জাতিক ভেন্যু হিসেবে চালুর দাবী

 

আমরা বৃহত্তর খুলনা বাসীর শেখ ওমর ফারুক কচির সঞ্চালনায় আজ রোববার বিকেলে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।  একসময়ের ফুটবল,ক্রিকেট সহ নানান রকম খেলাধুলার ক্রীড়া উৎসবের নগরী খুলনার আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু খুলনা বিভাগীয় স্টেডিয়ামের দ্রুত প্রয়োজনীয় সংস্কার ও আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসাবে পুনরায় চালু করে খুলনার ক্রিকেট প্রেমী ক্রীড়ানুরাগীদের জন্য বিপিএল সহ ক্রিকেট সংশ্লিষ্ট সকল আয়োজন অতিদ্রুত চালুর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে জোর দাবী জানাচ্ছি। সভায় সংগঠনের অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি কবি সৈয়দ আলী হাকিম , সহসভাপতি সরদার আবু তাহের, এস,এম,মিজানুর রহমান,মো: আতিয়ার রহমান , মো: শাহাজাহান জমাদ্দার, ইন্জি:নাজমুল হুদা,সিরাজুল ইসলাম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মো; মনির হোসেন, মো: রুহুল আমিন মিঠু,নাজমুল হক মুকুল,এস,এম মনোয়ার হোসেন লাভলু,সাংগঠনিক সম্পাদক মীর কাওসার মিজু ,সহ সাংগঠনিক সম্পাদক জি,এম,ওমর ফারুক, দপ্তর সম্পাদক এস ওয়াহিদুর রহমান বাবু, অর্থ সম্পাদক মো: ফিরোজ,ক্রীড়া সম্পাদক, খান ইমরান আহমেদ, সমাজ কল্যান সমপাদক এ্যাডঃ জিনারুল ইসলাম,তথ্য ও প্রযুক্তি সম্পাদক আরীব আল আহমেদ, প্রচার সম্পাদক কবি নাজমুল তারেক তুষার, যুব সম্পাদক সৈয়দ আলী নাফী সহ কার্যকরী সদস্য বৃন্দ। খবরঃ বিজ্ঞপ্তির