নিউজ ডেস্কঃ
জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে । দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি লাঙ্গল প্রতীকে অংশ নেবে বলে জানিয়েছেন মহাসচিব মুজিবুল হক চুন্নু।
আজ বুধবার বিকেলে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে মুজিবুল হক চন্নু সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই ঘোষণা দেন। অনলাইন।
তিনি বলেন, আমাদের আশ্বস্ত করা হয়েছে নির্বাচন সুষ্ঠু হবে, তাই আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো। তবে সমঝোতা বা আসন ভাগাভাগি নয়, ৩০০ আসনেই প্রার্থী থাকবে।