শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের খুলনার  সফরসূচি

  শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান দুই দিনের সফরে
২৫ নভেম্বর খুলনা আসছেন।
সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ২৫ নভেম্বর বিকাল তিনটায় খুলনা দৌলতপুর
মতিয়ার রহমান অডিটোরিয়ামে দৌলতপুর থানা আওয়ামী লীগের ৪, ৫ ও ৬ নম্বর
ওয়ার্ডের বিশেষ মতবিনিময় সভায় এবং মাগরিব বাদ খালিশপুর বঙ্গবাসী মাধ্যমিক
বিদ্যালয়ে খালিশপুর থানা আওয়ামী লীগের ৭, ৮ ও ১০ নম্বর ওয়ার্ডের বিশেষ মতবিনিময়
সভায় যোগদান করবেন।
তিনি ২৬ নভেম্বর তিনটায় খুলনা মহেশ^পাশা ক্লাব অডিটোরিয়ামে
দৌলতপুর থানা আওয়ামী লীগের ১ ও ৩ নম্বর ওয়ার্ডের বিশেষ মতবিনিময় সভায় এবং
মাগরিব বাদ খালিশপুর সরকারি মহসিন কলেজ অডিটোরিয়ামে খালিশপুর থানা
আওয়ামী লীগের ১১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের বিশেষ মতবিনিময় সভায় যোগদান
করবেন। রাতে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন। খবরঃ বিজ্ঞপ্তির