৭১ এ বুদ্ধিজীবীরা অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিলেনঃ বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ বলেছেন, ১৯৭১ সালে বুদ্ধিজীবীরা অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিলেন। শোষণ জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা জীবনের শেষ রক্তবিন্দু বিলিয়ে দিয়েছেন। দেশের স্বাধীনতা অর্জনই ছিল যাদের মূল লক্ষ্য। অথচ এখন আমাদের দেশের বু্িদ্ধজীবীরা বিভক্ত। তারা নানা মত ও আদর্শে অন্ধ হয়ে একে অপরের সাথে প্রাণঘাতী শত্রুতায় লিপ্ত। তাই সকলকে সব দ্বিধাদন্দ্ব ভুলে দেশের স্বাধীনতা ও ভাবমূর্তি অক্ষুণœ রাখতে এবং ২০৪১ সালের ভিশন বাস্তবায়ন করতে এক সাথে কাজ করতে হবে।

গতকাল বুধবার বিকাল ৪ টায় দলীয় কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড সুজিত অধিকারি। এসময়ে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এম এম মুজিবর রহমান, এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, বি এম এ ছালাম, এ্যাড. অধ্যাঃ নিমাই চন্দ্র রায়, রফিকুর রহমান রিপন, মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মোঃ কামরুজ্জামান জামাল, সরদার আবু সালেহ, জোবায়ের আহম্মেদ খান জবা, এমএ রিয়াজ কচি, শেখ মো. রকিকুল ইসলাম লাবু, হালিমা ইসলাম, কাজী শামীম আহসান, মোজাফফর মোল্যা, বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান বাবলু, খায়রুল আলম, সায়েদুজ্জামান সম্রাট, ইঞ্জিনিয়ার জিএম মাহবুবুল আলম, অসিত বরণ বিশ্বাস, শিউলি সরোয়ার, মোঃ আজগর বিশ্বাস তারা, জামিল খান, সরদার আবুল কাশেম ডাবলু, মোঃ মানিকুজ্জামান অশোক, শেখ মোঃ আবু হানিফ, এম এম আজিজুর রহমান রাসেল, শহিদুল ইসলাম ইমন, সরদার জাকির, অজিত বিশ্বাস, ইঞ্জিঃ মাহফুজুর রহমান সোহাগ, মোঃ পারভেজ হাওলাদার, মোঃ ইমরান হোসেন, বিধান চন্দ্র, মোঃ রফিক, আমিনুর মোমেনীন রানা, তানভীর রহমান আকাশ, কাজী নাজীব, কবিরুল ইসলাম, মোহাম্মদ রাকিব, দ্বীপ পান্ডে, চিশতি নাজমুল, মফিজুর রহমান মুন্না, আবিদ হাসান ফাহিম, বিশ্বজিৎ, রুবেল, মাসুম, স্বপ্নিল, শাওন প্রমুখ।

আলোচনা সভা শেষে ১৪ ডিসেম্বর নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

 

এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর প্রথম প্রহরে রাত ১২টা ০১ মিনিটে খুলনা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গল্লামারী বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। খবরঃ বিজ্ঞপ্তির