মহান বিজয় দিবসে খুলনা জেলা আওয়ামী লীগের কর্মসূচি

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে খুলনা জেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ৬টায় গল্লামারী শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন। সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান। সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা। কর্মসূচি সফল করতে আওয়ামী লীগ সহযোগী ও ভ্রাতৃপতি সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত হওয়ার আহবান করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী। খবরঃ বিজ্ঞপ্তির