বেলা ১১টায় কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর একটি অভিজাত হোটেলে স্বেচ্ছাসেবী সংস্থা ‘নবলোক’ আয়োজিত “সিটি লেভেল ফেস আউট’’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। সংস্থাটি ‘ওয়াশ ফর আরবান পুওর’ প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করে। নবলোক-এর নির্বাহী পরিচালক কাজী রাজিব ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য-খুলনার বিভাগীয় পরিচালক ডা. মোঃ মুজিবুর রহমান, কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কোহিনুর জাহান, জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট দীপেন সাধক রনি ও ওয়াটার এইড-এর এডভোকেসি লীড এ্যাড. ফাইয়াজ আহমেদ।
ওয়াটার এইড-এর অর্থায়নে সংস্থাটি নগরীর নিম্ন আয়ের জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষ্যে নিরাপদ পানি, স্বাস্থসম্মত টয়লেট ও ইতিবাচক স্বাস্থ্যাভ্যাস চর্চায় কাজ করছে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন নবলোকের প্রকল্প ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবলোকের প্রকল্প কর্মকর্তা সুজান্না লোপা বাড়ৈ। কেসিসি’র ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন, সমাজসেবা অধিদপ্তর, মাধ্যমিক শিা সহ নগরীর বিভিন্ন শিা প্রতিষ্ঠানের প্রধান শিক, স্কাউট, গার্ল গাইডের সদস্য, বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং প্রকল্পের সুবিধাভোগী কমিউনিটির সিবিও নেতৃত্ববৃন্দসহ যুব নেতৃত্ববৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।খবরঃ বিজ্ঞপ্তির