সুরেক্স এর সভাপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর এক্স ক্যাডেটদের দ্বারা গঠিত সুন্দরবন রেজিমেন্ট এক্স ক্যাডেট সোসাইটি (সুরেক্স) এর সভাপতি এসএম ইব্রাহিম খলিলের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার বাদ আছর খুলনা পূর্বাঞ্চল ডায়লগ সেন্টারে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সুরেক্সের সহ সভাপতি মো. নাজমুল হাসানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আসাফুর রহমান কাজলের পরিচালনায় স্বরণসভায় বক্তব্য রাখেন সুন্দরবন রেজিমেন্ট এক্স ক্যাডেট সোসাইটি (সুরেক্স) এর সিনিয়র সহ সভাপতি এসএম কামরুজ্জামান জুয়েল, শেখ রাসেল আহমেদ, মোঃ জাহিদুর রহমান, মোঃ আবু সালাম, মো. ফরমান আলী নয়ন, কাজী বায়জিদ হোসেন জুয়েল, মো. শরিফুর রহমান, মোঃ খালিদ মাহমুদ, মোঃ এজাজ আহমেদ, মেহেবুব হাসান মামুন, মো. আবু বক্কর সিদ্দিক, কাজী মাজহারুল হক লিয়ন, মো. আমিনুল ইসলাম, রিফাত হোসেন ইমন, মোঃ আরিফ হাওলাদার, আকাশ হোসেন, মেহেদী হাসান, মো. রাজিবুল ইসলাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন নগরীর ইকবাল নগর মসজিদের মো. মওদুদুর রহমান।
উল্লেখ্য, এসএম ইব্রাহিম খলিল (৪৮) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজেউন)। তিনি সুন্দরবন রেজিমেন্ট এক্স ক্যাডেট সোসাইটি (সুরেক্স) এর সভাপতি, খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজের ৯২-৯৩ ব্যাচের ছাত্র, বিএনসিসি’র সিইউও, সাবেক সিনিয়র রোভার মেট, সুন্দরবন কলেজ রেডক্রিসেন্ট ইউনিট প্রধান ছিলেন। ৩১ জানুয়ারি শুক্রবার বাদ জুমা রূপসার দাদা ম্যাচ কাদেরীয়া জামে সমজিদে ও বাদ আছর রূপসা স্ট্যান্ড মোড় এলাকার বায়তুশ শরফ জামে মসজিদে নামাজে জানাযা শেষে খুলনার টুটপাড়া কবর স্থানে দাফন করা হয়। খবর:ঃ বিজ্ঞপ্তি