সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সিইউসি) খুলনার পক্ষ থেকে সি ইউ সি স্কুল চত্বরে সংগঠনের সভাপতি মোঃ শাহীন হোসেন এর সভাপতিত্বে যুগ্ম সম্পাদক আরিফা ইসলাম খুকুমনির সঞ্চালনায় সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইউসির প্রধান উপদেষ্টা ডাক্তার কাজী আরিফ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইউসি উপদেষ্টা রোটাঃ সরদার আবু তাহের । এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সি ইউ সির সহ- সভাপতি শহীদুল্লাহ শহীদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমদাদ আলী, সাংগঠনিক সম্পাদক গাজী রাজিবুর রহমান, কোষাধক্ষ্য মিম আক্তার মনিকা, দপ্তর সম্পাদক কারীমা আক্তার, প্রচার সম্পাদক চিত্রশিল্পী মিলন বিশ্বাস কার্যকরী সদস্য ধনঞ্জয় রায়, কার্তিক চন্দ্র মন্ডল, সালমা বেগম,জনাব হোসাইন বাচ্চু,সদস্য মোঃ সোহান, মোহাম্মদ মামুনুর রশিদ, মোঃ মনিরুল ইসলাম, ঝর্ণা আক্তারসহ সিইউসি স্কুলের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সিইউসি স্কুলের শিক্ষার্থী ফাল্গুনী আক্তার তোহা, অনুষ্ঠান আয়োজন এর সার্বিক দায়িত্বে ছিলেন সি.ইউ.সি স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মুজাহিদ হোসেন মিরাজ । অতিথিবৃন্দের বক্তব্য শেষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নানা রকমের মৌসুমী ফল বিতরন করা হয় । খবরঃ বিজ্ঞপ্তির