বিদেশ ডেস্কঃ
মিয়ারমার ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচি’র বিরুদ্ধে ঝুলে থাকা মামলাগুলোর রায়ের পর জেল থেকে গৃহবন্দিত্বে নিতে দেয়ার কথা বিবেচনা করবেন বলে জানিয়েছেন দেশটির সামরিক জান্তা সরকারের প্রধান মিং অং হ্লায়িং।
গত বছর সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন সুচি। এরপরই নোবেল জয়ী এই নেত্রীর বিরুদ্ধে বিক্ষোভে উসকানি ও দুর্নীতি থেকে শুরু করে নির্বাচনী ও রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনসহ বেশ কিছু অভিযোগে মামলা হয়েছে।
গত জুনে সুচিকে রাজধানী নিপিধোর জেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে নির্জন কারাবাসে রাখা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। এর আগে সুচিকে অজ্ঞাতস্থানে আটকে রাখা হয়েছিল। অন্তত ১৮ টি অভিযোগে করা মামলায় সুচির এরই মধ্যে কয়েকবছরের জেল হয়েছে। তথ্যঃ অনলাইন।
জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা এ সপ্তাহে মিয়ানমার সফরের সময় সুচিকে জেল থেকে বাড়িতে ফিরে যেতে দেয়ার অনুরোধ জানিয়েছিলেন। সেই অনুরোধের প্রেক্ষিতেই শুক্রবার লিখিত এক বিবৃতিতে বিষয়টি বিবেচনা করার কথা জানান জান্তা প্রধান হ্লায়িং।