নিউজ ডেস্কঃ
আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী
শাজাহান খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।শাজাহান খান বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি।
এদিকে রাজধানীর ধানমণ্ডি থানায় করা হত্যা মামলায় সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে আব্দুল মোতালিব (১৪) নামের এক কিশোর নিহতের ঘটনায় এ মামলা করা হয়।
আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) শাজাহান খানকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ।
এ ঘটনায় গত ২৬ আগস্ট নিহতের পিতা আব্দুল মতিন বাদী হয়ে ধানমণ্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়।