বাংলাদেশ আরও একটা আফগানিস্তানে পরিণত হতে পারেঃ তসলিমা নাসরিন

নিউজ ডেস্কঃ
ইসলামী কট্টরপন্থীরা বর্তমানে বাংলাদেশে তরুণদের মগজ ধোলাই করছে। তাদের ভারতবিরোধী, হিন্দুবিরোধী, পাকিস্তানপন্থী এবং জিহাদিতে পরিণত করার চেষ্টা চলছে। কাজেই, খুব তাড়াতাড়ি বাংলাদেশ আরও একটা আফগানিস্তানে পরিণত হতে পারে।

সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া একটি সাক্ষাৎকারে ভারতে বসবাসকারী বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন এসব কথা জানিয়েছেন।

তিনি ছাত্রদের আন্দোলন মনে করেছিলেন, তা আসলে ছিল মৌলবাদীদের চক্রান্ত।

তসলিমা নাসরিন বলেছেন, জুলাইয়ে যখন শিক্ষার্থীদের কোটা আন্দোলন শুরু হয়েছিল, তখন মহিলাদের অধিকার, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে সোচ্চার যারা, তারা সবাই তাদের সমর্থন করেছিল।

তসলিমা আশা করেছিলেন, দেশে সুষ্ঠু নির্বাচন হবে এবং গণতান্ত্রিকভাবে সরকার নির্বাচিত হবে। প্রাথমিকভাবে সেই ভাবনাতেই হাসিনার স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলনকে তিনি সঠিক মনে করেছিলেন। কিন্তু কার্যক্ষেত্রে তা হয়নি। তথ্য ও ছবিঃ অনলাইন।

তসলিমা বলেছেন, পরে আমরা বুঝতে পেরেছি এটা মোটেও ছাত্রদের আন্দোলন ছিল না। ইসলামী মৌলবাদীরা এর পরিকল্পনা করেছিল এবং টাকা দিয়েছিল। অনলাইন। মুক্তিযোদ্ধাদের মূর্তি, জাদুঘর ও জাতীয় ঐতিহ্যের ভাস্কর্য ধ্বংস করা শুরু হলে বিষয়টা স্পষ্ট হয়েছিল। এরপর জেলে বন্দি সন্ত্রাসবাদীদের মুক্তি দেওয়া হয় এবং হিন্দুদের ওপর হামলা শুরু হয়। তখন আন্দোলনকারীদের আসল উদ্দেশ্য ও চেহারা প্রকাশ্যে আসে।