ফাইল ছবি।
প্রতিবেদক
আজ সাংবাদিক পথিক সাহার ১৩ তম মৃত্যুবার্ষিকী।
২০১১ সালে ২৯ জানুয়ারী এইদিনে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
রাজধানীর লালমাটিয়ায় এশিয়াটিক কার্ডিয়াক এন্ড জেনারেল হাসপাতালে মাত্র ৪৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) দুই বারের সাধারণ সম্পাদক পথিক সাহা দৈনিক ভোরের ঢাক পত্রিকার চীফ রিপোর্টার, বাংলাদেশ প্রতিদিনের প্রধান প্রতিবেদক ও বিশেষ সংবাদদাতা হিসাবে তিনি নিষ্ঠর সাথে কাজ করে গেছেন।
স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে রাজপথের সাহসী এই ছাত্রনেতা ১৯৫২’র ঐতিহাসিক ভাষা আন্দোলনের অগ্নিগর্ভপ্রসূত বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।
সাংবাদিকতার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন পথিক সাহা।মৃত্যুর আগপর্যন্ত পথিক সাহা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন।