খুলনা সদর থানা আওয়ামী লীগ নেতা ও ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম তৌহিদুর রহমান (৭২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …… রাজেউন)। তিনি গতকাল বুধবার দুপুর ১২টায় বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য শুভাকাংখী রেখে গেছেন। এইচ এম তৌহিদুর রহমানের মৃত্যুর সংবাদ শুনে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা শোকাহতদের পাশে যান। নেতৃবৃন্দ সেখানে কিছু সময় অবস্থান করেন এবং শোকাহতদের ধৈর্য্য ধারনের জন্য সান্তনা দেন। এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, রফিকুর রহমান রিপন, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, শেখ ফারুক হাসান হিটলু, শেখ মো. জাহাঙ্গীল আলম, মো. মফিদুল ইসলাম টুটুল, মাহবুবুল আলম বাবলু মোল্লা, এ্যাড. মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, আলী আজগর মিন্টু, কাউন্সিলর আবুল কালাম আজাদ বিকু, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, মো. সফিকুর রহমান পলাশ, তালুকদার আব্দুল জলিল, আব্দুল হাই পলাশ, এ্যাড. ফারুক হোসেন, এ্যাড. শামীম মোশাররফ, অহিদুল ইসলাম পলাশ, মো. শিহাব উদ্দিন, নজরুল ইসলাম, মো. তাজুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মরহুমের নামাজে জানাযা বৃহস্পতিবার বাদ এশা কাষ্টমঘাট নুর জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমকে নগরীর টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়। মরহুমের জানাযা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড. শফিকুল আলম মনা, মহানগর কমিউনিস্ট পার্টির সভাপতি এস এম শাহাদাৎ হোসেন, বিএনপি নেতা জাফরুল্লাহ খান সাচ্চু, শেখ ফজলুল কবীর বিকু, এস এম জাহিদুল ইসলাম, মাসুদুর রহমান বিশ্বাস, সুশান্ত অধিকারী, বিমান সাহা, জাকির উল্লাহ খান গেদু, আব্দুস সালাম মাতুব্বর, এ কে এম শামীম রচি, চৌধুরী রায়হান ফরিদ, শেখ হারুন মানু, সুজন আহমেদসহ আওয়ামী লীগ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে এইচ এম তৌহিদুর রহমানের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা ও খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী। খবরঃ বিজ্ঞপ্তির