সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীন আহমদ মারা গেছেন

নিউজ ডেস্কঃ
চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা এবং
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দীন আহমদ মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

|
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতলে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সাংসদ মোসলেম উদ্দীন দীর্ঘ দিন ধরে ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

।।মোসলেম উদ্দিন আহমদের বরনাঢ্য জীবনী।।

মোসলেম উদ্দিন আহমদ ১৯৬৯ সালে ছাত্রলীগের সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম শাখার সহ সভাপতি, পরে চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭০ সালে ছাত্রলীগের চট্টগ্রাম শহর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

মোসলেম উদ্দিন আহমদ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। বাংলাদেশ স্বাধীন হবার পর তিনি ১৯৮২ সালে ছাত্রলীগের চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত হন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আমৃত্যু সভাপতির দায়িত্বে ছিলেন।

স্বাধীনতার পর ১৯৭৩ সালে আওয়ামী লীগ নেতা কফিল উদ্দিন প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছিলেন। এরপর জাতীয় পার্টি ও বিএনপির পর জাসদ থেকে এমপি নির্বাচিত হলেও ৪৩ বছর পর ২০২০ সালের ১৩ জানুয়ারি আওয়ামী লীগের কোন নেতা এমপি নির্বাচিত হয়েছিলেন মোসলেম উদ্দীন আহমদের হাত ধরে।