বিদেশ ডেস্কঃ
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তুরস্কের দক্ষিণাঞ্চলে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। সিরিয়া ও তুরস্কে সবমিলিয়ে এখন পর্যন্ত ৩শ’র বেশি মানুষ নিহত হয়েছেন। দুই দেশে আহত হয়েছেন সহস্রাধিক।
গত এক শতাব্দীর মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের একটি। রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৭ দশমিক ৮ ভাগ। এটি স্থানীয় সময় ভোর সোয়া চারটার দিকে আঘাত হানে। গাজিয়ানতেপ শহরের কাছে এর গভীরতা ছিল মাত্র ১৭ দশমিক ৯ কিলোমিটার গভীরে। এ সময়ে লোকজন ঘুমন্ত অবস্থায় ছিল।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানিয়েছে।
খবর এএফপি’র।
ভয়াবহ এই ভূমিকম্পে অনেক সরকারি ভবন ধসে পড়েছে। ভেতরে অনেক লোক আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। অনলাইন।
ভূম্পিকম্পটি রাজধানী আঙ্কারা এবং তুরস্কের অন্যান্য শহরেও অনুভূত হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট পুরো অঞ্চল জুড়েই কম্পন অনুভূত হয়েছে।