বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে অদ্য সন্ধ্যা
৭.০০ ঘটিকায় স্থানীয় ফুলতলা সরকারি মহিলা কলেজ অডিটরিয়ামে উপজেলার
৩৪ টি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দের সাথে শারদীয়
দূর্গাপূজা সুষ্টভাবে উদযাপনের লক্ষে মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা
অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা
পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা। উপজেলা পূজা
পরিষদের সভাপতি গৌর হরি দাস এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা
পূজা পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ অজিত কুমার বিশ^াস, যুগ্ম সাধারণ
সম্পাদক অনিমেষ সরকার রিন্টু, জেলা পূজা পরিষদের উপদেষ্টা প্রবীর রায়,
বিজন বিশ^াস, প্রণব বসু, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ ফুলতলা
উপজেলা শাখার সভাপতি অধ্যাপক গৌতম কুন্ডু, উপজেলা পূজা পরিষদের
সাংগঠনিক সম্পাদক ও জেলা সদস্য রণজিৎ বোস এর সঞ্চালনায় অন্যান্যের
মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পূজা পরিষদের সহ-সভাপতি বিদ্যুৎ সুর, বিকাশ
রায়, প্রফুল্ল চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক রবিন বসু, অধ্যক্ষ সমীর ব্রহ্ম,
প্রভাষক সুব্রত বিশ^াস, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার
সাধারণ সম্পাদক সঞ্জিত বসু ও বিভিন্ন মন্দির কমিটির সভাপতি-সাধারণ
সম্পাদকসহ নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বলেন- হামলা নির্যাতন ও মিথ্যা মামলা দায়ের করে
দুষ্কৃতিকারীরা শারদীয় দূর্গাপূজার বিঘœ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে।
সভা থেকে উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক মৃণাল হাজরার নামে
ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। এছাড়া সহ-সভাপতি
বিকাশ রায়, বিদ্যুৎ সুর ও শেখর সুরের বাড়িতে হামলার তীব্র নিন্দা ও
প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করা হয়। পরিশেষে
উপজেলার সকল মন্দিরে পূজা-অর্চণাদি যথাযথভাবে পালনের মাধ্যমে সনাতন
ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভুতিকে জাগ্রত রাখার জন্য শারদীয় দূর্গাপূজা
উদযাপনের আহ্বান জানান।খবরঃ বিজ্ঞপ্তির