নিউজ ডেস্কঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা ১১২ দিন পর ক্লাসে ফিরেছেন । আজ রোববার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে আনুষ্ঠানিকভাবে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হয়। তবে সব বিভাগে না হলেও কিছু কিছু বিভাগে ক্লাস শুরু হয়েছে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৩-২৪ বর্ষের ক্লাস শুরু হবে ৩০ সেপ্টেম্বর থেকে।
প্রসঙ্গত, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে গত ২ থেকে ৩০ জুন পর্যন্ত বন্ধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস। তবে এ সময়ে বিভিন্ন বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১ জুলাই থেকে ক্লাস চালুর কথা থাকলেও প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করে। এতে বিশ্ববিদ্যালয় অচল হয়ে পড়ে। পরে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে ৭ জুলাই থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করেন। এর মধ্যে কোটা আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। উদ্ভূত পরিস্থিতিতে ১৭ জুলাই থেকে বিশ্ববিদ্যালয় নির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করা হয়।অনলাইন ।