শহীদ অধ্যাপক আবু সুফিয়ান (বীর প্রতীক) -এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী

ফাইল ছবি।

নিউজ ডেস্কঃ
আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর ২০২৩ ইং, রোজ : বৃহস্পতি ও শুক্রবার প্রখ্যাত শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা শহীদ অধ্যাপক আবু সুফিয়ান (বীর প্রতীক) – এর ৫১ তম শাহাদাৎ বার্ষিকী প্রতিবারের ন্যায় এবারও পালিত হতে যাচ্ছে।
অনুষ্ঠানসূচী ঃ
২৮ ডিসেম্বর ২০২৩ ইং রোজঃ বৃহস্পতিবার

* শহীদ অধ্যাপক আবু সুফিয়ান (বীর প্রতীক) স্মরণে খুলনা মহানগর আওয়ামী লীগের আয়োজনে পবিত্র কোরআন খানি। বাদ মাগরিব আলোচনা সভা ও দোয়া।
স্থানঃ মহানগর আওয়ামী লীগ কার্যালয়, খুলনা।
* আসর বাদঃ খুলনা মহানগর আওয়ামীলীগের ০৬ নম্বর ওয়ার্ডের আয়োজনে পবিত্র কোরআন খানি ও দোয়া মাহফিল। * বাদ মাগরিব : শহীদের কবরস্থানের পাশে বাসস্থানসহ স্ব-স্ব ট্রেড ইউনিয়নে পবিত্র কোরআন খানি এবং কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২.০১ মিনিট শুক্রবার ঃ মুহসিন মোড়স্থ শহীদ অধ্যাপক আবু সুফিয়ন (বীর প্রতীক) এর স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পনের মধ্যে দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন।
২৯ ডিসেম্বর ২০২৩ ইং রোজঃ শুক্রবার

* সকাল ১০ ঘটিকায় ঃ দৌলতপুর বেবী স্ট্যান্ড চত্বর থেকে শোক র‍্যালীসহ মুহসিন মোডস্থ শহীদের স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পন ও শহীদের কবরস্থান গমন, কবরস্থান জিয়ারত ও দোয়া মাহফিল। যোহর বাদ রেলীগেট বায়তুল ইলাহ জামে মসজিদসহ বিভিন্ন মসজিদ এবং ট্রেড ইউনিয়নে দোয়া ও শহীদের আত্মার মাগফিরাত কামনা করে তবারক বিতরণ। ৩০ ডিসেম্বর ২০২৩ ইং রোজঃ শনিবার

* বিকাল ৩ ঘটিকায় শহীদের স্বরণে স্বরণ সভা। স্থান : দৌলতপুর বেবীস্ট্যান্ড চত্ত্বর, দৌলতপুর, খুলনা। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন- জনাব আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক মাননীয় মেয়র খুলনা সিটি সভাপত্বি করবেন মাননীয় শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান (এম, পি)
* সন্ধ্যা ৬ ঘটিকায় জাতীয় শ্রমিকলীগ খুলনা মহানগর শাখার স্বরণ সভা ও দোয়া মাহফিল।
৩১ ডিসেম্বর ২০২৩ ইং রোজঃ রবিবার

* বিকাল ৩.৩০ ঘটিকায় মহানগর আওয়ামী যুবলীগের উদ্দ্যোগে স্বরণ সভা খুলনা। স্থান ঃ নতুন রাস্তার মোড়, খালিশপুর, খুলনা। (দাউদ মার্কেট চত্ত্বর)।