শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কেসিসির নগর ভবনে আজ আলোচনা ও দোয়া

স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এঁর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে আজ ৩০ মে ২০২৬ তারিখ শনিবার বেলা ১১টায় নগর ভবনের নিচতলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বিশিষ্ট আলোচক হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ মনিরুজ্জামান ও শিক্ষাবিদ অধ্যক্ষ মাঝহারুল হান্নান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোল্লা মো: মাসুম রশীদ। খবরঃ বিজ্ঞপ্তির