প্রতিবেদকঃ
খুলনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), খুলনার
বিশেষ অভিযানে রূপসা থানা এলাকা হতে ২৫ পিচ মাদকদ্রব্য
ইয়াবা ট্যাবলেট ’সহ ১ জন গ্রেফতার।
খুলনা জেলা ডিবি পুলিশ হতে প্রাপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা এর নির্দেশে জেলা ডিবি পুলিশের বিশেষ দল গত ৬ ফেব্রুয়ারি বেলা ১২ টার দিকে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মোঃ হাবিব শিকদার (২৬)কে ২৫ পিচ মাদকদ্রব্য ইয়াবা
ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাবিব খুলনার সেনহাটি দিঘলিয়া গ্রামের শুকুর শিকদারের সন্তান।
এ সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ হাসানুজ্জামান
বাদী হয়ে দিঘলিয়া থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা
দায়ের করেন। উল্লেখ্য যে, আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার
নামে উক্ত মামলাসহ মাদক ও অন্যান্য আইনে একাধিক মামলা রয়েছে।