খুলনার ফুলতলা থানা এলাকা হতে ৬ লিটার দেশীয় চোলাই মদ’সহ ২ জন গ্রেফতার

প্রতিবেদকঃ
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), খুলনার বিশেষ অভিযানে ফুলতলা থানা এলাকা হতে সর্বমোট ৬ লিটার দেশীয় চোলাই মদ’সহ ২ জন গ্রেফতার।

খুলনা জেলা ডিবি পুলিশ হতে প্রাপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা এর নির্দেশে গতকাল সন্ধ্যা ৭ টায়
ডিবি পুলিশের একটি বিশেষ দল

ফুলতলা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে বিশেষ
অভিযান পরিচালনা করে। অভিযানকালে ফুলতলা থানাধীন ফুলতলা বাজারের মায়ের দোয়া হোটেলের সামনে হতে সবুজ বৈদ্য (২৪),ও প্রদীপ বিশ্বাস (২৫)দ্বয়কে ৬ লিটার দেশীয় চোলাই মদ ’সহ গ্রেফতার করেন।

এ সংক্রান্তে এসআই(নিঃ) বিষ্ণুপদ হালদার বাদী হয়ে ফুলতলা থানায়
আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।