রুপসায় এ্যাড. সুজিত অধিকারীর শেখ হাসিনার উন্নয়নের লিফলেট বিতরণ

বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী দেশরত্ম শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভূতপূর্ব উন্নয়নের চিত্র তুলে ধরে রূপসায় সাধারণ মানুষের মাঝে উন্নয়নের লিফলেট বিতরণ করেন এবং সরকারের উন্নয়ন অব্যহত রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আবার ও নৌকা প্রতীকে ভোট দিয়ে সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী ।
গতকাল রবিবার বিকেল ৪টায় রুপসার আইচগাতি ইউনিয়নের সেনের বাজার, সাহাপাড়া, কদমতলা, বারোপুন্যের মোড়, তেলির মোড়, কাচারিঘাট, কালীবাড়ি ঘাট, রাজাপুর বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজারে উন্নয়ণের এ লিফলেট বিতরণ করেন।
এসময়ে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোল্লা মোজাফ্ফার হোসেন, কার্যনির্বাহী সদস্য অমিও অধিকারী, রূপসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, সাবেক ছাত্রলীগ নেতা দেব দুলাল বাড়ৈ বাপ্পি, আসাদুজ্জামান কচি, গৌর পদ মন্ডল, মো. মনিরুল ইসলাম, আবু আহাদ হাফিজ বাবু, সাইফুল ইসলাম সাইফ, শেখ মেহেদী হাসান রুমী, সালমান রহমান সেবা, মো. মাসুম শেখ, রাসেল শেখ, সুমন দাশ, হান্নান শেখ, বিশ্বজিত মন্ডল, আরিফ পাপ্পু, সায়েদ মোল্যা, মো. মঈনুল হাসান মঈন, মো. মনিরুল ইসলাম, শাহীন শিকদার, মাসুদ মোল্যা, সোহাগ শেখ, ফজলে মোল্যা, তৌহিদ মোল্যা, গোবিন্দ দাস, মিনহাজুল ইসলাম রনি, সুমন প্রমুখ নেতৃবৃন্দ।খবরঃ বিজ্ঞপ্তির