যৌথবাহিনীর অভিযানে খুলনায় বিএনপির ওয়ার্ড সভাপতিসহ আটক ৪ ,অস্ত্র উদ্ধার 

নিউজ ডেস্কঃ

যৌথবাহিনীর অভিযানে খুলনা নগরীর ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতিসহ আটক ৪ ও বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার ।

শুক্রবার রাতে নগরীর টুটপাড়া তালতলা মেইন রোড থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন

৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সালাউদ্দিন মোল্লা বুলবুল, ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক তৌহিদুর রহমান তৌহিদসহ যুবদল নেতা তৌহিদের ছেলে তাসফিকুর রহমান ও আরিফ মোল্লা।

জানা গেছে, যৌথ বাহিনীর সদস্যরা রাত দেড়টার দিকে নগরীর টুটুপাড়া তালতলা হাসপাতাল মেইন বোডে অভিযান চালায়। যৌথ বাহিনীর ওই অভিযান ভোর সাড়ে ৫টা পর্যন্ত চলে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি, একটি রিভলবার, একটি শর্টগান, চার রাউন্ড কার্তুজ, তিনটি রামদা, দু’টি চাইনিজ কুড়াল, তিনটি চাপাতি, ১৭০ গ্রাম গান পাউডার ও ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে

বুলবুলের বিরুদ্ধে ৩টি এবং তৌহিদুরের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।এছাড়া তাদের বিরুদ্ধে খুলনা থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হচ্ছে।