যুক্তরাষ্ট্রের বেঁধে দেওয়া ৯০ দিনের সময়সীমা শেষ হচ্ছে আজ ৯ জুলাই , ইতিমধ্যে দেশে প্রায় আড়াই লক্ষ নারী কর্মহীন 

মার্কিন ৩৫ % শুল্ককে কেন্দ্র করে -বাংলাদেশে ভয়ঙ্কর বিপদ নেমে আসতে যাচ্ছে! 

যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর প্রস্তাবিত ৩৭ শতাংশ শুল্ক কমিয়ে ৩৫ শতাংশে নির্ধারণ করেছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে বাংলাদেশ সরকার যে ২০ শতাংশ শুল্ক চেয়েছিল, সেই প্রত্যাশা পূরণ হয়নি।

আগামী ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ কার্যকর করলে দেশের রপ্তানি খাতের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে তৈরি পোশাকশিল্পে এর প্রভাব হবে ভয়াবহ বলে মনে করছেন পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ ।

এর ফলে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি উল্লেখযোগ্য হারে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে পাল্টা শুল্ক এড়াতে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের বেঁধে দেওয়া ৯০ দিনের সময়সীমা শেষ হচ্ছে আজ ৯ জুলাই বুধবার।

যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর ৩৫ শতাংশে নির্ধারণের সিদ্ধান্ত অটুট থাকলে, বাংলাদেশে প্রতিবছর আর্থিক ক্ষতি দাঁড়াবে ৩ থেকে ৩.৫ বিলিয়ন ডলার । চাকরি হারাতে পারেন – প্রায় ৯ লাখ শ্রমিক ।যাদের অধিকাংশই দরিদ্র নারী। ইতিমধ্যেই বাংলাদেশে প্রায় আড়াই লক্ষ নারী কর্মহীন । একটি নির্ভরযোগ্য সুত্র বলছে,  সেই সব কর্মহীন নারী গ্রামে ফিরে যাওয়ায় -তারা  ধর্ষণের শিকার হচ্ছেন।

পত্রিকায় প্রকাশিত খবরের হিসাবে, অন্তবর্তী সরকারের ৮ মাসে ধর্ষণের শিকার নারী ও শিশু সংখ্যা ৫৬৩ জন। এসব বানিজ্যিক ও পররাষ্ট্র তৎপরতা যে নাজুক -সেটা দেশের সাধারণ মানের শিক্ষিত নাগরিকেরা ভালমতোই বুঝতে পারছেন ।