খুলনায় জেজেএস-এর উদ্যোগে জলবায়ু অভিবাসীদের জীবনের গল্প বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

আজ ০৯ জুলাই, ২০২৫ তারিখ উন্নয়ন সংস্থা জেজেএস ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ড
এর লস এন্ড ড্যামেজ স্পেশাল ইনিশিয়েটিভ প্রজেক্ট ফান্ড এর অর্থায়নে নগরীর সিএসএস আভা
সেন্টারে সকাল ৯:৩০ মিনিট থেকে খুলনা শহরের ২১, ২২ ও ৩১ নং ওয়ার্ড এবং বটিয়াঘাটা
উপজেলার জলমা ইউনিয়নের ৪নং ওয়ার্ড এর জলবায়ু অভিবাসীদের দিন ব্যাপী এক কর্মশালার
আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় জলবায়ু অভিবাসীদের অর্থনৈতিক ও অ-অর্থনৈতিক ক্ষতির
কারণ খুজে বের করা ও যাদের কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে তাদের নিকট থেকে ক্ষতিপূরণ কি ভাবে
পেতে পারে সে বিষয়ে আলোচনা করা হয়।
এ কর্মশালার উদ্বোধন করে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেজেএস-এর নির্বাহী
পরিচালক এটিএম জাকির হোসেন। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের কারণে
সমাজে পিছিয়ে পড়া জনগনের জীবন মান উন্নয়নে জেজেএস ৪০ বছর যাবৎ কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে তিনি সবার পরিচয় জেনে তাদের উদ্দেশ্যে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্থ
মানুষ শুধু অর্থনৈতিক ক্ষতিগ্রস্থ হয় না, অ-অর্থনৈতিক ক্ষতিগ্রস্থও হয়ে থাকে। কর্মশালায়
উপস্থিত অভিবাসীগন তাদের জীবনের ঘটে যাওয়া বাস্তব চিত্র সকলের উপস্থিতিতে গল্পের মাধ্যমে
তুলে ধরেন। যেখানে তারা তাদের জীবনের ঘটে যাওয়া বাস্তব অভিজ্ঞতা এবং জলবায়ু পরিবর্তনের
প্রভাব তুলে ধরেন। উক্ত কর্মশালায় গ্রুপ ওয়ার্কের মধ্য দিয়ে লস এন্ড ড্যামেজ চিহ্নিত করে তার
শ্রেণীবিভাগ করে, যার মধ্যে অর্থনৈতিক ও অ-অর্থনৈতিক ক্ষতি অন্তর্ভূক্ত ছিলো। এছাড়া
ক্ষতি অনুযায়ী বিদ্যমান ক্ষতি পূরণের প্যাকেজের মতামত প্রকাশ করেন।
কর্মশালার শেষ অংশে জেজেএস নির্বাহী পরিচালক এটিএম জাকির হোসেন বলেন, সমাজে
পিছিয়ে পড়া মানুষ অর্থনৈতিক ক্ষতির গুরুত্ব অধিক দিয়ে থাকে কিন্তু অ-অর্থনৈতিক ক্ষতির
গুরুত্ব না দিলেও এর প্রভাব মানুষের মাঝে স্থায়ী হয় বেশীদিন। একই সাথে তিনি সকলের
মতামতের উপর ভিত্তি করে অর্থনৈতিক ও অ-অর্থনৈতিক ক্ষতির বিষয়ে বিস্তারিত আলোচনা
করেন। খবরঃ বিজ্ঞপ্তির