মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আজ খুলনা আসছেন

মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক দুই দিনের সফরে আজ ৯ অক্টোবর সন্ধ্যায় খুলনা আসছেন।

সফরসূচি অনুযায়ী উপদেষ্টা ৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বিভাগে কর্মরত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন।

উপদেষ্টা ১০ অক্টোবর সকাল নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত খুলনা ও বাগেরহাট জেলার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত/চলমান/প্রস্তাবিত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র/দুর্যোগ আশ্রয়কেন্দ্র/অন্যান্য প্রকল্প পরিদর্শন করবেন।

বিকালে উপদেষ্টা পিরোজপুরের উদ্দেশ্যে বাগেরহাট ত্যাগ করবেন। খবরঃ বিজ্ঞপ্তির