বিদেশ ডেস্কঃ
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ।
আজবৃহস্পতিবার (২১ জুলাই) হোয়াইট হাউজ জানিয়েছে,৭৯ বছর বয়সের জো বাইডেনের মৃদু উপসর্গ দেখা দিয়েছে। তবে তিনি তার দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।
তিনি হোয়াইট হাউজে আইসোলেশনে রাখা হয়েছে।আন্তর্জাতিক গণমাধ্যম।
সকালে প্রেসিডেন্ট বাইডেনের প্রেস সেক্রেটারি কারিন জিন পিয়ারে এমন ঘোষণা দিয়েছেন। জো বাইডেন বর্তমানে ভাইরাসবিরোধী ওষুধ প্যাক্সলোভিড নিচ্ছেন। সাধারণত যারা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন, তাদের চিকিৎসার জন্য এই ওষুধ দেয়া হয়।
মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) জানিয়েছে, ৬৫ বছর বয়সিদের চিকিৎসায় এই ওষুধ গ্রহণের পরামর্শ দেয়া হয়। অনলাইন।
তার স্বাস্থ্য নিয়ে হালনাগাদ তথ্য দেয়া হবে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।