ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দের খুলনার সফরসূচি

ফাইল ছবি।

ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ তিন দিনের সফরে আগামীকাল ২৬ জুলাই খুলনা আসছেন।

সফরসূচি অনুযায়ী মন্ত্রী ২৬ জুলাই শুক্রবার বিকেল চারটায় খুলনা ডুমুরিয়া শহিদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বিশেষ কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান এবং সন্ধ্যা সাতটায় নিজ বাস ভবনে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে মতবিনিময় করবেন।

তিনি ২৭ জুলাই শনিবার সকাল সাড়ে নয়টায় ডুমুরিয়ার বেতাগ্রাম আঠারো মাইল মজুমদার স্মার্ট কাঁচাপাকা মালের আড়ৎ এর উদ্বোধন অনুষ্ঠানে, সকাল ১১টায় মালতিয়া মৎস্য আড়ৎ পরিদর্শন ও সকাল সাড়ে ১১টায় চুকনগর বাজার চাউল হাটা জামে মসজিদ পরিদর্শন করবেন। মন্ত্রী দুপুর সোয়া ১২টায় কাঁঠালতলা আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন, দুপুর পৌনে একটায় কাঁঠালতলা স্বামী ভাস্করানন্দ সেবাশ্রম পরিদর্শন এবং বিকেল সাড়ে চারটায় ডুমুরিয়ার বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে শরাফপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী ও স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করবেন।

মন্ত্রী ২৮ জুলাই রবিবার সকাল ১০টায় ডুমুরিয়া শহিদ জোবায়েদ আলী মিলনায়তনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্থ জনসাধারণ/প্রতিষ্ঠানের মাঝে ঢেউটিন, সেলাইমেশিন, বৈদ্যুতিক পাখা ও অনুদানের চেক বিতরণ এবং সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা পরিষদের হলরুমের উদ্বোধন ও মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগদান করবেন। পরে মন্ত্রী ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।খবরঃ বিজ্ঞপ্তির