নিউজ ডেস্কঃ
ভারতের নিয়ন্ত্রণরেখা বরাবর ৪০ থেকে ৫০ সেনাকে হত্যা করেছে পাকিস্তান। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লা তারার এই দাবি করেছেন।
আজ বৃহস্পতিবার (৮ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম ডন রয়টার্সের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। তিনি আরও বলেছেন, পাকিস্তানের সেনাবাহিনী ভারতের সামরিক স্থাপনাও উড়িয়ে দিয়েছে।
অন্যদিকে ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা শতাধিক। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাজনৈতিক দলগুলোর সঙ্গে করা বৈঠকে এমন তথ্য জানিয়েছেন। পহেলগাম হামলার প্রতিশোধ নিতেই পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায় ভারত।
রাজনাথ সিং আরও জানিয়েছেন, ভারতের এই অপারেশন চলমান। অর্থাৎ যে কোনো হামলার জবাব দিতে দেশটি প্রস্তুত। এ
সেনাবাহিনীর জারি করা এক বিবৃতিতে দাবি করা হয়েছে, সফট-কিল (কারিগরিভাবে) ও হার্ড-কিল (অস্ত্রের মাধ্যমে) পদ্ধতিতে এখন পর্যন্ত ২৫টি ভারতীয় হেরোপ ড্রোন ভূপাতিত করা হয়েছে।