ভারতের গুজরাটের বিমান বিধ্বস্তে ২৪১ আরোহী নিহত, আহত ১

নিউজ ডেস্কঃ

ভারতের বিমান দুর্ঘটনায় বিমানে থাকা ২৪১ আরোহীর নিহত হয়েছেন, আহত ১ জন যাত্রীকে উদ্ধার করেছেন। ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটের আহমেদাবাদে । সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে বিমানটি রওনা দেয়। উড্ডয়নের কয়েক মিনিট পরই এটি বিধ্বস্ত হয়।

ভারতে বিমান দুর্ঘটনা ‘বিধ্বংসী দৃশ্য’ : ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

বিমানটিতে থাকা ২৪২ আরোহীর মধ্যে ২৩২ জন ছিলেন সাধারণ যাত্রী এবং ১০ জন ছিলেন ক্রু সদস্য।

বিমানটিতে যাত্রা করছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক।