অনলাইন ডেস্কঃ
গুলশানে সংরক্ষিত আসনের সাবেক এক সাংসদের কাছে সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়কসহ পাঁচজন।
পরে ১০ লাখ টাকা দেওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর গুলশানের ৮৩ নম্বর রোডে এ ঘটনা ঘটে।
জানা গেছে,চাঁদা দাবিকৃত গুলশানের ওই সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য হলো শাম্মী আহমেদ।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন ।-অনলাইন ।
তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বর্তমানে গুলশান থানা হেফাজতে রাখা হয়েছে।
ওসি জানান, চাঁদা দাবিকারী ওই শিক্ষার্থীর নাম রিয়াদ। তিনি গুলশান এলাকার অবস্থিত একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে প্রাথমিকভাবে জানা গেছে। চাঁদা নেওয়ার সময় তাকেসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
জানা গেছে, গ্রেপ্তারকৃতদের একজন আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ সম্মিলিত বেসকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন।