বৈরিতা! যুদ্ধে যুদ্ধে ভাংছে সভ্যতা

সম্পাদকীয় । ফাইল ছবি।
বৈশ্বিক ভূ- রাজনীতিতে মধ্যপ্রাচ্যে নতুন অন্ধকার ইতিহাস রচনা শুরু হামাস- ইসরায়েল যুদ্ধ।যা পরবর্তীতে দল– গোষ্ঠী ছাড়িয়ে দেশে- দেশে ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে। মধ্যপ্রাচ্যের ৭৫ বছরের পুরান ইতিহাস বলে- ইসরায়েলের দখল দারিত্যের ইতিহাস ফিলিস্তিনের নিজ ভূ-খন্ডকে তৎকালীন ইহুদিদের উপনিবেশ আর স্থায়িত্ব প্রতিষ্ঠাই আজকের রক্তক্ষয়ী যুদ্ধের পরিপ্রেক্ষিত।
সেই দৃষ্টি কোণ কে উপেক্ষার সুযোগ কোথায়?
এখানে ধমী’য় সেন্টিমেন্ট সৃষ্টি করা হলেও দেশাত্মবোধ আর মানবিকতার প্রশ্নটায় মুখ্য উপজীব্য বিষয় হিসাবে বিবেচিত।
যুদ্ধ কোন শান্তি এনে দিতে পারে না।অথচ সেই যুদ্ধই জিইয়ে রাখার প্রচেষ্টা বিশ্বের মুল ক্ষমতাধর রাস্ট্র গুলোর।।