ফাইল ফটো ।
নিউজ ডেস্কঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন ও যাত্রার তারিখ চূড়ান্ত হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে তার ব্যক্তিগত চিকিৎসক এনামুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আগামী ৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আপাতত সেখানেই চলবে চিকিৎসা। তথ্যঃ অনলাইন।
জানা গেছে, কাতার এয়ারলাইন্সের একটি অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া লন্ডন যাবেন। সফরসঙ্গী হিসেবে থাকছেন ১৫জন। তাদের মধ্যে রয়েছেন পুত্রবধু শর্মিলা রহমান, সাত জন চিকিৎসক, দুই জন ব্যক্তিগত সচিব, দুইজন গৃহকর্মী, একজন নিরাপত্তা কর্মকর্তা ও দুইজন বিএনপি নেতা।
সফরের জন্য সবার ভিসাসংক্রান্ত কাজ এরইমধ্যে শেষ হয়েছে। লন্ডন থেকে আমেরিকা যাবার কথা থাকলেও আপাতত সেই পরিকল্পনাও বাদ দেয়া হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।
দলের অভ্যন্তরে আলোচনা রয়েছে, খালেদা জিয়া তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সঙ্গে নিয়েই দেশে ফিরবেন।