বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টার খুলনা সফরসূচি        

বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন দুই দিনের সফরে ১০ ফেব্রুয়ারি খুলনা আসছেন।

সফরসূচি অনুযায়ী উপদেষ্টা ১০ ফেব্রুয়ারি দুপুর ১২টায় বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত বাংলাদেশ পাটকল কর্পোরেশনের দৌলতপুর জুট মিলের উৎপাদন কার্যক্রম পরিদর্শন করবেন। তিনি বিকাল তিনটায় খুলনার লবণচরায় টেক্সটাইল ইন্সটিটিউট এবং খুলনা টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট পরিদর্শন, সাড়ে চারটায় ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের খুলনা আঞ্চলিক কার্যালয়ে বহুমুখী পাটপণ্য মেলা উদ্বোধন এবং সন্ধ্যা ছয়টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে টিসিবি’র ডিলার ও অংশীজনদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন।

উপদেষ্টা ১১ ফেব্রুয়ারি সকাল সাড়ে নয়টায় টিসিবি’র ট্রাক সেল কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান, সকাল সাড়ে ১০টায় ও দুপুর আড়াইটায় টিসিবি’র ফ্যামিলি কার্ডধারী উপকারভোগীদের হোম ভিজিট করবেন। বিকালে তিনি ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।খবরঃ বিজ্ঞপ্তির