বাজেটকে অভিনন্দন জানিয়ে আমরা বৃহত্তর খুলনাবাসীর বিবৃতি

নির্বাচনী ইশতেহারের ভিত্তিতে  জনবান্ধব, জনকল্যানমূখী ও ভিশনারি বাজেটের জন্য  আমরা বৃহত্তর খুলনা বাসীর নেতৃবৃন্দ  প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থ মন্ত্রী আমির মাহমুদ খসরুকে ধন্যবাদ জানান ।
 নেতৃবৃন্দ বলেন,  বাজেটে  শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ক্রিয়েটিভ ইকোনমি,  কৃষি ও খাদ্য নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, নারী ও শিশু কল্যাণ, যোগাযোগ অবকাঠামো,সৌর বিদ্যুৎ ও জ্বালানি এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এই  গুরুত্বপূর্ণ খাতে সরকার উল্লেখযোগ্য উদ্যোগ গ্রহন করেছে।
প্রতিটি নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের ওপর কর কমানো হয়েছে, যার মূল লক্ষ্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখে সাধারণ মানুষের কষ্ট লাঘব করা। অতীতে বাজেট ঘোষণার সঙ্গে-সঙ্গে অনেক নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পেত। এবারের জনবান্ধব বাজেটে সেই সমস্যার সমাধান হবে।
মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবাকে পৌঁছে দিতে হার্ট, কিডনি, চোখসহ গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবাকে যতটা সম্ভব সুলভ করার উদ্যোগ  বাজেটে নেওয়া হয়েছে। বাজেটে টেকসই জ্বালানি ব্যবস্থার বিকাশে সৌর ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশেষ সহায়তা ও প্রণোদনা প্রদান করা হয়েছে।
এই বাজেটের মূল লক্ষ্য দেশে বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যের প্রসার, সহজ শর্তে ব্যাংকঋণ প্রদান ব্যবসা শুরু ও সম্প্রসারণের প্রক্রিয়া আরও সহজ করা হচ্ছে। তাছাড়া বাজেটে দূর্নীতির প্রবণতা রোধে কালো টাকা সাদা করার কোনো সুযোগ রাখা হয়নি। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ব্যাংকিং সেক্টর ও পুঁজিবাজারে আর্থিক শৃঙ্খলা ও সুশাসনের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে।
এই বাজেটের অন্যতম লক্ষ্য পরিচালনা ব্যয় কমিয়ে উন্নয়ন ব্যয় বৃদ্ধি করা, যাতে দেশের জনগণের অর্থ সরাসরি উৎপাদনশীল খাত ও জনসাধারণের উন্নয়নে অধিকতর কাজে লাগে।  করের আওতা সম্প্রসারণের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ও বিনিয়োগনির্ভর প্রবৃদ্ধির একটি টেকসই ভিত্তি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থনীতির সুফল যাতে সকলের কাছে পৌছায় সেটাকে মাথায় রেখেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে।  বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন: আমরা বৃহত্তর খুলনাবাসীর সভাপতি মোহাম্মদ আরিফ, সহ সভাপতি রোটাঃ সরদার আবু তাহের,  মোহাম্মদ আবু তৈয়ব এ্যাডঃ শামীমা সুলতানা শিলু,  কবি সৈয়দ আলী হাকিম, মোঃ আতিয়ার রহমান, মোঃ শাহাজাহান জমাদ্দার,সিরাজুল ইসলাম লিটন, নাজমুল হুদা, এস এম মিজানুর রহমান, সাধারন সম্পাদক শেখ ওমর ফারুক কচি, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, নাজমুল হক মুকুল, রুহুল আমিন মিঠু, সেলিমুল আজাদ, মনোনয়ন হোসেন লাভলু, শফিকুর রহমান, চিশতি মাহমুদ হাসান সাংগঠনিক সম্পাদক মীর কাউসার মিজু, দপ্তর সম্পাদক এস ওয়াহিদুর রহমান বাবু,  অর্ধ সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ, এ্যাডঃ জিনারুল ইসলাম,মল্লিক আবুল কালাম আজাদ, মোঃ আজিজুল হক, খান ইমরান আহমেদ,  নাজমুল তারেক তুষার   জি এম ফারুক, আরিব আল আহমেদ, সৈয়দ আল সাফী প্রমুখ।খবরঃ বিজ্ঞপ্তির