মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এঁর উদ্যোগে ‘‘৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’’ শুভ উদ্বোধন অনুষ্ঠান আগামী ১৩ জুন ২০২৬ তারিখ শনিবার বেলা সাড়ে ১১টায় খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর শহিদ হাদিস পার্কে সরসরি প্রদর্শিত হবে।
মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর শহিদ পার্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খুলনা মহানগরীতে ১’শ ৮০দিনে ৬০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করবেন।
উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী ১৩ জুন ২০২৬ তারিখ শনিবার কক্সবাজারের ডুলাহাজরায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। খবরঃ বিজ্ঞপ্তির