বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক খুলনা বিভাগের সাংবাদিকদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ বুধবার (৮ জুলাই) বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরে চতুর্থ কিস্তিতে খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে কল্যাণ ট্রাস্টের অনুদানের ২০ লক্ষ ৬৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
যশোর জেলা সিনিয়ার তথ্য কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানে’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক এবিএম রফিকুল ইসলাম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো.রাশিদুল ইসলাম ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন -বিএফইউজে’র সাবেক সহকারী মহাসচিব নুর ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাতক্ষীরার আবু সাঈদ বিশ্বাস, খুলনার মাকসুদ আলী, নড়াইলের হুমায়ুন কবির রিন্টু প্রমূখ। খবরঃ বিজ্ঞপ্তির