আফ্রো এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ রাজনীতিবিধ মুসলিম বিশে^র অবিস্মংবাদিত নেতা, খ্যাতিমান পার্লামেন্টেরিয়ান, বাংলাদেশ মুসলিমলীগের প্রতিষ্ঠাতা সভাপতি খুলনার কৃতিসন্তান খান এ সবুর এর ৪৩তম মৃত্যু বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষ্যে অদ্য ২৫ জানুয়ারী ২০২৫ রোজ শনিবার বেলা ১১.০০ ঘটিকায় খান এ সবুর স্মৃতি সংসদের সভাপতি প্রফেসর ফকির রেজাউদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ খুলনা বিশ^বিদ্যালয়ের সাকেব ট্রেজারার অধ্যক্ষ মাজহারুল হান্নান প্রধান অতিথির বক্তব্যে বলেন- খান এ সবুর এর মত দুদর্শী জননেতা উপমহাদেশে একবারই জন্ম নেয়। সভায় আরো বক্তব্য রাখেন এনটিভির বুরো চিফ জনাব আবু তৈয়ব মুন্সী, খুলনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল আজিজ শেখ, ইনকাম ট্যাক্স বারের বার বার নির্বাচিত সভাপতি মনিরুজ্জামান খান, মারুফ হোসেন, জেলা প্রশাসকের প্রতিনিধি এডিসি মহোদয় জনাব নূরুল হাই, মোঃ আনাস, খুলনা জেলা আইনজীবী সমিতির এ্যাডহক কমিটির সদস্য সচিব এ্যাড. নুরুল হাসান রুবা, সিনিয়র সাংবাদিক দিদারুল আলম, সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোল্লা মাকসুদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগর মুসলিমলীগের সভাপতি শেখ জাহিদুল ইসলাম ও মহানগর মুসলিমলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ আক্তার জাহান রুকু, খান এ সবুর স্মৃতি সংসদের সদস্য ও জেলা মুসলিমলীগের সাধারণ সম্পাদক শেখ বাবর আলী, মোঃ দাউদ ইসলাম প্রমুখ। খবরঃ বিজ্ঞপ্তির