বটিয়াঘাটায় নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান তুহিন রায়ের বিরুদ্ধে দ্বৈত নাগরিকের অভিযোগ

খুলনার বটিয়াঘাটা উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান তুহিন রায়ের বিরুদ্ধে দ্বৈত নাগরিকের অভিযোগ এনেছেন পরাজিত জুবাইরুল হক। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেললনে তিনি এ অভিযোগ করে বলেন তুহিন রায় ভারত এবং বাংলাদেশের নাগরিক। তিনি তথ্য গোপন করে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। যা নির্বাচন নিতিমালা (সংবিধান) ৬৬/২(গ) ধারা লংঘন।
লিখিত বক্তব্যে আরো বলা হয়, ভারতে তার একটি বাড়ি আছে। যার নাম্বার ঘ০০৯০-১৬ উটগউটগ (দমদম), পশ্চিম বাংলা, ভারত। ভারতে তার এপিক নং ঈউক-৩৭১৬৮৫৯ নব কামারগাতি শিশু শিক্ষা কেন্দ্র। অথচ তিনি তথ্য গোপন করে নির্বাচন কমিশন এব জণগনের সঙ্গে প্রতারণা করেছেন।
সংবাদ সম্মেলনে তুহিন রায়ের নির্বাচিত হওয়ার ঘোষণা বাতিল করে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া জুবাইরুল হককে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার ঘোষণা দেওয়ার দাবি জানানো হয়।

এদিকে দ্বৈত নাগরিক সম্পর্কে জানতে চাইলে বটিয়াঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান তুহিন রায় বলেন, তিনি বাংলাদেশের নাগরিক এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। এলাকাবাসীর দোয়া ও আর্শিবাদে তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। পরাজিত প্রার্থী ভুয়া কাগজপত্র তৈরী করে তার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। খবরঃ বিজ্ঞপ্তির