খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য, দৈনিক পূর্বাঞ্চলের মফস্বল ও সাহিত্য সম্পাদক প্রবীন সাংবাদিক অধ্যাপক গোলাম মোস্তফা সিন্দাইনী (৭৮) আজ বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে বার্ধক্যজনিত কারণে নগরীর হাজী মহসিন রোডস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)। মৃত্যুকালে তিনি তিন ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আজ বৃহস্পতিবার বাদ আছর খুলনা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে দাফন করা হবে।
এদিকে প্রবীন সাংবাদিক গোলাম মোস্তফা সিন্দাইনী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
খুলনা সাংবাদিক ইউনিয়ন
খুলনা সাংবাদিক ইউনিয়ন সংগঠনের এই প্রবীণ সদস্যের
মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এক শোক
বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার
মাগফেরাত কামনাসহ শোক সন্তাপ্ত পরিবারের সদস্যদের প্রতি
গভীর সমবেদনা জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন, ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ,
সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, সহ-সভাপতি মো.
জাহিদুল ইসলাম ও আলমগীর হান্নান, যুগ্ম সম্পাদক নেয়ামুল
হোসেন কচি, কোষাধ্যক্ষ দিলীপ বর্মণ, দপ্তর সম্পাদক শেখ আব্দুল
হামিদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এস এম
মনিরুজ্জামান, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল,
মিলন হোসেন ও শেখ জাহিদুল ইসলাম।