ফাইল ছবি।
নিউজ ডেস্কঃ
খুলনার বিশিষ্ট লোকগবেষক, দৈনিক পূর্বাঞ্চল মফস্বল ও সাহিত্য সম্পাদক ও সাংবাদিক অধ্যাপক গোলাম মোস্তফা সিন্দাইনী আজ সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাসা (হাজী মহাসিন রোড) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
আজ বৃহস্পতিবার বাদ আছর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে।
।। এক নজরে গোলাম মোস্তফা সিন্দাইনীর বর্ণাঢ্য জীবন ।।
গোলাম মোস্তফা সিন্দাইনী আশির দশকে দৈনিক পূর্বাঞ্চলে যোগদান করেন। একইসঙ্গে খুলনা আলিয়া কামিল মাদ্রাসার বাংলা বিভাগে শিক্ষাকতা শুরু করেন। তার শখ ছিল খুলনা অঞ্চলের লোক কাহিনী নিয়ে গবেষণা করা।