নিউজ ডেস্কঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বহুল প্রতীক্ষিত রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়েছে। শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় দুপুর ২টায় পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে বিকেল চারটার দিকে যৌথ বিবৃতি দেওয়া হয়।
উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং হুমায়ুন কবির ও অন্তর্বর্তী সরকারের
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৈঠকে যৌথ বিবৃতিতে বলা হয়, ‘‘সব প্রস্তুতি শেষ করা গেলে ২০২৬ সালে পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে।’’ অধ্যাপক ইউনূস বলেন, ‘সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করতে হবে। তারেক রহমানও এ প্রস্তাবের প্রতি সমর্থন জানান।
তিনি আরও বলেন, ‘‘আমি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছি। তবে সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে রমজানের আগেই নির্বাচন সম্ভব।’’
তারেক রহমান প্রধান উপদেষ্টার অবস্থানকে স্বাগত জানান এবং তাঁকে দলের পক্ষ থেকে ধন্যবাদ জানান।